মেডিকেয়ার এ অ্যাসেট প্রকল্পের ইবিটি প্রথম সাইকেল সম্পন্ন, উত্তীর্ণের হার ৯১ দশমিক ৪ শতাংশ
পাঁচটি অকুপেশনে ১২০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হন, মূল্যায়নে অংশ নেন ১১৬ জন এবং দক্ষ ঘোষিত হন ১০৬ জন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এবং বিশ্বব্যাংক অর্থায়িত অ্যাসেট (ASSET) প্রকল্পের এন্টারপ্রাইজ বেজড ট্রেনিং বা ইবিটি কার্যক্রমের প্রথম সাইকেল সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের (আইএসআইএসসি) তত্ত্বাবধানে মেডিকেয়ার গ্রুপ অব এডুকেশন বাস্তবায়নকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে এই সাইকেল পরিচালনা করে।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত এই সাইকেলে পাঁচটি পৃথক অকুপেশনে মোট ১২০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হন। সমাপনী দক্ষতা মূল্যায়নে অংশগ্রহণ করেন ১১৬ জন, যাদের মধ্যে ১০৬ জন দক্ষ হিসেবে ঘোষিত হন। সে হিসাবে উত্তীর্ণের হার দাঁড়ায় ৯১ দশমিক ৪ শতাংশ।
ইবিটি পদ্ধতিতে প্রশিক্ষণার্থীরা শ্রেণিকক্ষের পাশাপাশি প্রতিষ্ঠানের বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পান। ফলে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানে যুক্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে।
প্রথম সাইকেলের পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে এবং পরবর্তী সাইকেলের প্রস্তুতি চলমান রয়েছে।