প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বিএসটিপিএস আহ্বায়ক কমিটি গঠন
আহ্বায়ক হিসেবে মো. সালাউদ্দিন এবং সদস্যসচিব হিসেবে মোঃ মুরাদ হোসেন দায়িত্ব পালন করছেন।
দেশের বেসরকারি দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটি (বিএসটিপিএস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হোয়াইট পার্ল গ্রুপ অব এডুকেশনের চেয়ারম্যান মো. সালাউদ্দিন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন নওগাঁর রুমিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন।
সোসাইটির কার্যপরিধির মধ্যে রয়েছে সদস্য প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, নিবন্ধন ও সম্মতিপত্র সংক্রান্ত বিষয়ে পরামর্শ, প্রশিক্ষক উন্নয়ন কর্মশালা আয়োজন এবং নীতিনির্ধারণী পর্যায়ে খাতের বাস্তব চিত্র তুলে ধরা।
সংগঠনটি বিভাগভিত্তিক কমিটি গঠনের কার্যক্রমও এগিয়ে নিচ্ছে, যাতে প্রতিটি অঞ্চলের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে পারে।