BD SKILLS NEWS 24
শিক্ষা · কারিগরি · দক্ষতা উন্নয়ন সংবাদমাধ্যম
ব্রেকিং

বিএসটিপিএসের ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন ও অনুমোদন

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটি (বিএসটিপিএস) ময়মনসিংহ বিভাগীয় ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়া এ কমিটিতে সভাপতি হিসেবে ড. প্রকৌশলী

বিএসটিপিএসের ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন ও অনুমোদন

বাংলাদেশের দক্ষতা উন্নয়ন খাতের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটি (বিএসটিপিএস)-এর ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। নয় সদস্যবিশিষ্ট এ কমিটি ময়মনসিংহ বিভাগের স্কিল ট্রেনিং প্রোভাইডার (এসটিপি) প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিএসটিপিএসের ২৮ অক্টোবর ২০২৬ তারিখের অনুমোদনপত্র অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা এবং বিভাগীয় পর্যায়ের উদ্যোক্তাদের সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে কমিটিটি গঠন করা হয়।

অনুমোদিত কমিটির সভাপতি ড. প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, সহ-সভাপতি স্বাতী তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রনি।

কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন হাফিজা আক্তার রানী এবং প্রচার সম্পাদক সাইমুন জাহান খান। কমিটির সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান রাফি, লালন ফকির ইমরান এবং মোঃ হাবিবুর রহমান উজ্জ্বল।

বিএসটিপিএস দেশের স্কিল ট্রেনিং প্রোভাইডার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে। নতুন বিভাগীয় কমিটির মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুমোদনপত্রে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ সালাউদ্দিন ও সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন স্বাক্ষর করেন।

তথ্যসূত্র: বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটির বিভাগীয় কমিটি গঠন ও অনুমোদনপত্র।

অ্যাপ হিসেবে ইনস্টল করুন দ্রুত খুলবে · ইন্টারনেট ছাড়াও পড়া যাবে
নতুন সংস্করণ এসেছে — চাপুন