BD SKILLS NEWS 24
শিক্ষা · কারিগরি · দক্ষতা উন্নয়ন সংবাদমাধ্যম
ব্রেকিং

STP-দের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সমস্যা, দাবি ও সুপারিশ নিয়ে NSDA চেয়ারম্যানের সঙ্গে BSTPS-এর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিবন্ধন ও নবায়ন, প্রশিক্ষণের মান, Assessment ও Certification এবং বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেছে BSTPS।

STP-দের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে NSDA চেয়ারম্যানের সঙ্গে BSTPS-এর গুরুত্বপূর্ণ মতবিনিময়

নিবন্ধন ও নবায়ন, প্রশিক্ষণের মান, Assessment ও Certification এবং বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেছে BSTPS।

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬:

বাংলাদেশের দক্ষতা উন্নয়ন খাতকে আরও শক্তিশালী, কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী (সচিব)-এর সঙ্গে বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটির (BSTPS) একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর NSDA-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় দেশের Skill Training Provider (STP) প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, বাস্তব অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

STP প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা

সভায় BSTPS-এর পক্ষ থেকে STP প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও নবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, Assessment ও Certification ব্যবস্থা, প্রশিক্ষণের মানোন্নয়ন, প্রশাসনিক ও আর্থিক প্রতিবন্ধকতা এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।

এ ছাড়া দক্ষ জনশক্তি উন্নয়নে বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নীতিনির্ধারণী পর্যায়ে STP-দের অভিজ্ঞতা ও সুপারিশের গুরুত্ব

সভায় BSTPS নেতৃবৃন্দ বলেন, দেশের বিপুল সংখ্যক বেসরকারি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে হলে STP প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও যৌক্তিক সুপারিশকে নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ সময় STP প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধান, প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন, Assessment ও Certification ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং দক্ষতা উন্নয়ন খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অংশীজনদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর NSDA-এর গুরুত্বারোপ

BSTPS নেতৃবৃন্দের বক্তব্য, সমস্যা ও সুপারিশসমূহ মনোযোগসহকারে শোনেন NSDA-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী (সচিব)। তিনি দেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও কার্যকর অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

সভায় BSTPS-এর কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের উপস্থিতি

মতবিনিময় সভায় BSTPS-এর চীফ অ্যাডভাইজর জনাব মির্জা নুরুল গণী শোভন, অ্যাডভাইজর প্রফেসর ড. হোসনে আরা, নির্বাহী পরিচালক, TMSS; কেন্দ্রীয় সভাপতি জনাব মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জনাব মো. মুরাদ হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও সকল বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের প্রত্যাশা

সভা শেষে BSTPS নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ মতবিনিময়ের মাধ্যমে দেশের STP প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক সমস্যা সমাধান, দক্ষতা উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে।

BSTPS মনে করে, দক্ষতা উন্নয়নে সরকারের নীতিগত সহায়তা এবং বেসরকারি STP প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা ও সক্ষমতার সমন্বয়ই একটি দক্ষ, কর্মক্ষম ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি।

BDSKILLSNEWS24

Trusted Skills & TVET News Platform

অ্যাপ হিসেবে ইনস্টল করুন দ্রুত খুলবে · ইন্টারনেট ছাড়াও পড়া যাবে
নতুন সংস্করণ এসেছে — চাপুন