BD SKILLS NEWS 24
শিক্ষা · কারিগরি · দক্ষতা উন্নয়ন সংবাদমাধ্যম
ব্রেকিং

আইএলও-এর আয়োজনে ‘Just Transition Policy’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় BSTPS-এর অংশগ্রহণ

বাংলাদেশের Just Transition Policy এবং NDC 3.0 Implementation Plan প্রণয়নের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর (DoE) ও South Asian Network on Economic Modeling (SANEM

আইএলও-এর আয়োজনে ‘Just Transition Policy’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় BSTPS-এর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার | BD SKILLS NEWS 24

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর (Department of Environment-DoE) ও South Asian Network on Economic Modeling (SANEM)-এর সহযোগিতায় বাংলাদেশের Just Transition Policy এবং NDC 3.0 Implementation Plan প্রণয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ Thematic Area Consultation অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জাতীয় পরামর্শ সভায় Bangladesh Skill Training Providers Society (BSTPS)-এর পক্ষে কেন্দ্রীয় সদস্য সচিব জনাব মো. মুরাদ হোসেন অংশগ্রহণ করেন। সভায় তিনি দেশের দক্ষতা উন্নয়ন খাতের প্রতিনিধিত্ব করে BSTPS-এর পক্ষ থেকে সবুজ অর্থনীতি, জলবায়ু সহনশীল কর্মসংস্থান এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন।

BSTPS-এর উপস্থাপিত প্রধান প্রস্তাবনাসমূহ:

১. Green Skills Development:

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজ দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ।

২. Reskilling & Upskilling Programme:

পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদ্যমান কর্মীদের পুনঃদক্ষতা (Reskilling) ও দক্ষতা উন্নয়ন (Upskilling) কর্মসূচি জোরদার করা।

৩. National Skills Framework-এর সঙ্গে Just Transition-এর সমন্বয়:

জাতীয় দক্ষতা কাঠামোর (NSQF) সঙ্গে Just Transition নীতিমালার কার্যকর সমন্বয় নিশ্চিত করা।

৪. Private Skill Training Providers (STPs)-এর কার্যকর সম্পৃক্ততা:

বেসরকারি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানসমূহকে জাতীয় পরিকল্পনা, বাস্তবায়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।

৫. Outcome-based MRV Framework:

দক্ষতা উন্নয়ন কার্যক্রমের ফলাফল মূল্যায়নের জন্য কার্যকর Monitoring, Reporting & Verification (MRV) কাঠামো প্রণয়ন।

৬. Green Jobs ও Climate-resilient Workforce গঠন:

সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল, ভবিষ্যৎ উপযোগী দক্ষ কর্মশক্তি গড়ে তোলার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ।

সভায় বক্তব্য প্রদানকালে মো. মুরাদ হোসেন বলেন,

“দক্ষ মানবসম্পদ উন্নয়ন ছাড়া ন্যায্য ও টেকসই সবুজ রূপান্তর সম্ভব নয়। তাই সরকার, উন্নয়ন সহযোগী, শিল্পখাত এবং দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের জন্য দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব কর্মশক্তি গড়ে তুলতে হবে।”

BSTPS বিশ্বাস করে, Green Skills, Climate Action এবং Future Workforce Development-কে সমন্বিতভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে আরও এগিয়ে যাবে।

পরিশেষে, Bangladesh Skill Training Providers Society (BSTPS) এ ধরনের সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ জাতীয় পরামর্শ সভায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), পরিবেশ অধিদপ্তর (DoE) এবং South Asian Network on Economic Modeling (SANEM)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

— BD SKILLS NEWS 24

দক্ষতা হোক শক্তি, দক্ষতায় গড়ি আগামীর বাংলাদেশ

অ্যাপ হিসেবে ইনস্টল করুন দ্রুত খুলবে · ইন্টারনেট ছাড়াও পড়া যাবে
নতুন সংস্করণ এসেছে — চাপুন