BSTPS রংপুর বিভাগীয় STP সম্মেলন ও স্কিল ফেস্টিভ্যাল–২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর BSTPS রংপুর বিভাগীয় STP সম্মেলন ও স্কিল ফেস্টিভ্যাল–২০২৬ অনুষ্ঠিত রংপুর, ৩০ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটি (BSTPS), রংপুর বিভাগীয় ক
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর
BSTPS রংপুর বিভাগীয় STP সম্মেলন ও স্কিল ফেস্টিভ্যাল–২০২৬ অনুষ্ঠিত
রংপুর, ৩০ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটি (BSTPS), রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে “দক্ষতা উন্নয়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক রংপুর বিভাগীয় STP সম্মেলন ও স্কিল ফেস্টিভ্যাল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলার স্কিল ট্রেনিং প্রোভাইডার (STP) প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ISISC)-এর চেয়ারম্যান ও BSTPS-এর প্রধান উপদেষ্টা মির্জা নুরুল গনী শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BSTPS কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ সালাউদ্দিন এবং সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BSTPS রংপুর বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান সাজু।
সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন BSTPS রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বিভাগীয় STP সম্মেলন ও স্কিল ফেস্টিভ্যাল–২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ সোহেল খন্দকার ফাহিম।
সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলার STP উদ্যোক্তারা দক্ষতা উন্নয়ন খাতের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, রংপুর বিভাগে দক্ষতা-নির্ভর প্রশিক্ষণের সম্ভাবনা ও সুযোগ চিহ্নিতকরণ, STP উদ্যোক্তাদের সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময়, NSDA ও জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ—এসবই সম্মেলনের অন্যতম মূল লক্ষ্য।
রংপুরকে দক্ষ মানবসম্পদ উন্নয়নের শক্তিশালী অঞ্চল করার আহ্বান জানান প্রধান আলোচক। এছাড়াও বক্তারা রংপুর বিভাগকে দক্ষ মানবসম্পদ উন্নয়নের একটি শক্তিশালী অঞ্চলে পরিণত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে BSTPS কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং রংপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, “দক্ষ মানবসম্পদ গড়ি, কর্মসংস্থান সৃষ্টি করি—সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একসাথে এগিয়ে চলি” এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও রংপুর বিভাগে নিয়মিতভাবে এ ধরনের সম্মেলন ও স্কিল ফেস্টিভ্যাল আয়োজন করা হবে। �
BDSKILLSNEWS24
| Skills • Training • Employment • Bangladesh