RJSC-তে আনুষ্ঠানিক নিবন্ধন পেল বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডারস সোসাইটি (BSTPS)
নিজস্ব প্রতিবেদক | BD Skills News24 দেশের Skill Training Provider (STP) প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন BSTPS Registrar of Joint Stock Companies and Firms (RJSC)-এর অধীনে 'Society' হিসেবে আনুষ্ঠানিক নিব
বাংলাদেশের দক্ষতা উন্নয়ন খাতের স্কিল ট্রেনিং প্রোভাইডারদের (STP) জাতীয় সংগঠন বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডারস সোসাইটি (Bangladesh Skill Training Providers Society—BSTPS) Registrar of Joint Stock Companies and Firms (RJSC)-এর অধীনে 'Society' হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। সংগঠনটির নিবন্ধন নম্বর S-15222।
দক্ষতা উন্নয়ন খাতে কর্মরত STP প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের স্বার্থ ও মর্যাদা সংরক্ষণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত BSTPS-এর জন্য এই নিবন্ধনকে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংগঠনটির সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন প্রান্তে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী STP প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে BSTPS একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় RJSC থেকে Society হিসেবে নিবন্ধন লাভ সংগঠনটির প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও সুদৃঢ় করেছে।
BSTPS-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জনের পেছনে ২৩ জন প্রতিষ্ঠাতা সদস্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের STP উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
সংগঠনটির ঘোষিত লক্ষ্য অনুযায়ী, STP উদ্যোক্তাদের অধিকার, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং দক্ষতা প্রশিক্ষণের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে BSTPS।
এছাড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহযোগী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
BSTPS মনে করে, দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ তৈরির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে মানসম্মত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দক্ষতা উন্নয়ন উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সেই লক্ষ্যেই দেশের সকল STP উদ্যোক্তাকে একটি বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
এ বিষয়ে BSTPS কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মুরাদ হোসেন বলেন, "RJSC নিবন্ধন BSTPS-এর সাংগঠনিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের দক্ষতা উন্নয়ন খাতকে আরও শক্তিশালী করতে STP উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে সংগঠনটি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।"
নিবন্ধন লাভের পর BSTPS-এর কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের দক্ষতা উন্নয়ন খাতে STP প্রতিষ্ঠানগুলোর একটি দায়িত্বশীল ও কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
BSTPS-এর প্রত্যয়:
"ঐক্যবদ্ধ STP | শক্তিশালী BSTPS | দক্ষ বাংলাদেশ"